
উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা; সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত
সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়ার সম্ভাবনায় দেশের সব সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

নিম্নচাপের প্রভাবে রাজধানীতে বৃষ্টি
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে। আজ (সোমবার, ৬ জুলাই) সকাল থেকেই ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং দুপুরের দিকে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় দেশের ছয়টি বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রাখা হয়েছে।

কক্সবাজারে ভারী বৃষ্টির আভাস; সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আকাশে এখনো ঘন মেঘের আনাগোনা রয়েছে। ফলে আগামী সময়েও আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর।

কক্সবাজারসহ দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
কক্সবাজারসহ দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় সমুদ্রবন্দর ও উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরে নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। আজ (রোববার, ৭ জুন) তিনি বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

কক্সবাজারে ২৪ ঘণ্টায় ৩১ মিলিমিটার বৃষ্টি; চার দিন ভারী বর্ষণের সতর্কবার্তা
কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর। আজ (মঙ্গলবার, ২৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত এ রেকর্ড পরিমাপ করা হয়েছে।

সমুদ্রসীমায় জ্বালানিবাহী জাহাজগুলোর নিরাপত্তা জোরদার করলো নৌবাহিনী
দেশের সমুদ্রসীমায় অবস্থানরত জ্বালানিবাহী জাহাজগুলোর নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) নৌবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম বন্দরে থাইল্যান্ড থেকে আসা ট্রানজিট পণ্য আজই খালাস
ভুটানের সঙ্গে বাণিজ্য প্রসারে নতুন দুয়ার খুলছে। থাইল্যান্ড থেকে চট্টগ্রাম বন্দরে আসা ভুটানের প্রথম ট্রানজিট পণ্যের চালান গতকাল (সোমবার, ২৪ নভেম্বর) খালাস হওয়ার কথা থাকলেও তা আজ (মঙ্গলবার, ২৫ নভেম্বর) সম্পন্ন হচ্ছে। সব ঠিক থাকলে বিকেলেই কন্টেইনারটি ভুটানের উদ্দেশে রওনা দেবে। দুই মাস আগে চালানটি বন্দরে পৌঁছায়। সংশ্লিষ্টদের মতে, মাশুল ও ফি নির্ধারিত না থাকায় প্রথম চালান খালাসে সময় বেশি লাগলেও ভবিষ্যতে আর এমন সমস্যা হবে না।

ঘূর্ণিঝড় ‘মন্থা’: চার সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত
ঘূর্ণিঝড় ‘মন্থা’ ক্রমেই উপকূলীয় অঞ্চলের দিকে অগ্রসর হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (মঙ্গলবার, ২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কতা সংকেত দেয়ার বিষয়ে জানানো হয়।

পদ্মায় পানি বাড়লেই ফরিদপুর নদীবন্দরের ব্যবসা-বাণিজ্যে ফেরে প্রাণ
পদ্মায় পানি বাড়লেই ফরিদপুরের একমাত্র নদীবন্দর ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র হয়ে ওঠে। বন্দরটিতে দূরদূরান্ত থেকে আসতে থাকে ছোট-বড় লাইটার জাহাজ। আর এতেই বন্দর ঘিরে বেড়ে যায় ব্যবসার পরিধি।

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সংকেত দেওয়া হয়েছে।

অনিশ্চয়তায় পাইপলাইনে গ্যাস সরবরাহ কার্যক্রম; খুলনায় স্থবির হাজার কোটি টাকার প্রকল্প
অনিশ্চয়তায় খুলনায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের কার্যক্রম। এতে থমকে আছে এ অঞ্চলের শিল্পায়ন, বন্ধ হয়ে পড়ে আছে হাজার কোটি টাকার প্রকল্প। ভোলা থেকে উত্তোলিত গ্যাস অগ্রাধিকারের ভিত্তিতে খুলনায় সরবরাহের খবর আশার আলো জ্বালিয়েছিল, তবে পেট্রোবাংলার সিদ্ধান্ত অনুযায়ী, ভোলার গ্যাস আগে ঢাকায় নেয়ার সিদ্ধান্তে খুলনায় গ্যাস আসার সম্ভাবনা ফিকে হওয়ার শঙ্কায় স্থানীয়রা।