
গ্রীষ্ম মৌসুমের আগেই দেশে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সরকার আগামী গ্রীষ্ম মৌসুমের আগেই দেশে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে। কাজের গতি এবং জনগণের আগ্রহ বিবেচনায় নির্ধারিত সময়ের আগেই এই লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

ছাদ, আঙিনা ও জলাশয়ে ৫ মেগাওয়াট পর্যন্ত সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ অধ্যাদেশ জারি
সৌরবিদ্যুৎ ব্যবস্থার দ্রুত সম্প্রসারণে সর্বোচ্চ পাঁচ মেগাওয়াট সক্ষমতার প্রকল্প স্থাপনের সুযোগ রেখে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে সরকার। গতকাল (সোমবার, ১৯ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় গেজেট আকারে অধ্যাদেশটি প্রকাশ করে।

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম অনুষ্ঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সরকারি ভবনের অব্যবহৃত ছাদ কাজে লাগিয়ে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রিসভার ২০তম বৈঠকে তিন প্রস্তাব অনুমোদন
মন্ত্রিসভার বৈঠকে তিনটি বিষয়ে আনিত প্রস্তাব অনুমোদন করা হয়েছে। আজ (সোমবার, ৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ২০তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরে এক প্রেস ব্রিফে এসব প্রস্তাব অনুমোদনের তথ্য জানানো হয়।

গ্রিডের বিদ্যুৎ বাঁচাতে সৌরশক্তি: ৬০ লাখ অটোরিকশা রূপান্তরের জটিল সমীকরণ
জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জিংয়ে সৌরবিদ্যুৎ ব্যবহার বাধ্যতামূলক করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে দেশে সচল থাকা প্রায় ৬০ লাখের বেশি অটোরিকশায় কীভাবে ব্যবহৃত হবে এ শক্তি, তবে তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। প্রতিটি অটোরিকশার ছাদে প্যানেল বসিয়ে কি ব্যাটারি চার্জ দেয়া সম্ভব, নাকি প্রয়োজন ভিন্ন কোনো রূপরেখার।

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে মিলবে প্রণোদনা, কীভাবে পাবেন ও ইউনিটপ্রতি কত টাকা?
দেশের টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বহুগুণ বাড়াতে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার (Rooftop Solar Incentive Package Bangladesh)। নতুন এই প্রজ্ঞাপন অনুযায়ী, সাধারণ গ্রাহক ও প্রতিষ্ঠান নিজেদের ছাদে সৌরবিদ্যুৎ তৈরি করে জাতীয় গ্রিডে সরবরাহ করলে প্রতি ইউনিট বিদ্যুতের বিপরীতে ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য ও প্রণোদনা পাবেন (Rooftop Solar Tariff Rate BDT)।

ছাদভিত্তিক সৌরবিদ্যুতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার
টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এরই ধারাবাহিকতায় ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে একটি বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বিদ্যুতের চাহিদা পূরণে সৌরবিদ্যুৎ প্রকল্প করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী
বিদ্যুতের চাহিদা পূরণে সরকার সৌরবিদ্যুৎ প্রকল্প করতে চায় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ (শনিবার, ২২ আগস্ট) একদিনের সিলেট সফরকালে সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

যমুনা সেতু এলাকায় নির্মাণ হচ্ছে ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ১২০ একর জমি দীর্ঘমেয়াদে ইজারা দেয়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। দেশের যোগাযোগ অবকাঠামোর পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনের ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

ঢাকার উত্তর ও দক্ষিণে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
ঢাকার আমিনবাজার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাতুয়াইলে দুটি বর্জ্য থেকে বিদ্যুৎ (ওয়েস্ট-টু-এনার্জি) উৎপাদন প্রকল্প নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জ্বালানির আমদানি নির্ভরশীলতা কমিয়ে দেশের আর্থিক সংকট কাটানো সম্ভব: মন্ত্রী টুকু
সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করে জ্বালানি আমদানির ওপর নির্ভরশীলতা কমানো গেলে দেশের আর্থিক সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া অতিরিক্ত ব্যয় ও ঋণ সামাল দিতেও নবায়নযোগ্য জ্বালানিই কার্যকর পথ বলেও মন্তব্য করেন তিনি।