আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসনের কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক এক সভায় যোগ দিয়ে তিনি এ কথা জানান।
জ্বালানিমন্ত্রী বলেন, ‘আগামী গ্রীষ্মের আগেই দেশে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য জনগণকে সম্পৃক্ত করে বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল স্থাপনে উৎসাহিত করা হচ্ছে।’
তিনি বলেন, ‘যুদ্ধের প্রভাব এখন আর শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্বজুড়েই দেখা দিয়েছে জ্বালানি সংকট। এর প্রভাব পড়ছে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশেও। জ্বালানি খাতে সরকারের ভর্তুকির চাপও বাড়ছে।’
গত আট মাসে এ খাতে ৪৬ কোটি টাকা ভর্তুকি দেয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এমন পরিস্থিতিতে বিকল্প জ্বালানি হিসেবে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এতে খরচও কম।’
তাই আমদানি নির্ভরতা কমাতে এবং দেশের অর্থ সাশ্রয়ে সবাইকে সৌরবিদ্যুৎ ব্যবহারের আহবান জানান ইকবাল হাসান মাহমুদ।





