আমের জেলায় এবার লাল আঙুরে সাফল্য

লাল আঙুর
এখন জনপদে , গ্রামীণ কৃষি
কৃষি
0

চাঁপাইনবাবগঞ্জে কৃষিতে যুক্ত হলো লাল আঙুর। আমের জন্য পরিচিত এ জেলায় প্রথমবারের মতো রাশিয়ার বাইকুনুর জাতের আঙুর বাণিজ্যিকভাবে আবাদ করা হচ্ছে। বর্তমানে বাগানজুড়ে থোকায় থোকায় ঝুলছে লাল আঙুর। দেখতে যেমন আকর্ষণীয়, তেমনই স্বাদেও মিষ্টি ও রসালো। সফল এ পরীক্ষামূলক চাষ স্থানীয় কৃষকদের মধ্যে নতুন আশার আলো জাগিয়েছে।

থোকায় থোকায় ধরেছে গাঢ় লাল রঙের আঙুর। আধুনিক পরিচর্যা, প্রয়োজনীয় সেচ ব্যবস্থাপনা ও রোগবালাই নিয়ন্ত্রণের মাধ্যমে সফলতা পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জে চাষিরা। রাশিয়ার রেড মাস্কাট ও বাইকুনুর জাতের আঙুর দেখতেও যেমন সুন্দর খেতেও বেশ মজাদার।

সদর উপজেলার ঠাকুরপালশা গ্রামের বুলবুল আলম। চলতি বছর ২ বিঘা জমিতে লাল আঙুরের চাষ করেন তিনি। আধুনিক কৃষি পদ্ধতি অনুসরণ করেই পেয়েছেন সাফল্য। বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় মানুষ। আগ্রহ দেখাচ্ছেন চাষের। বাগান দেখতে এসে স্থানীয়রা জানান, তাদের আঙুর দেখে ভালো লাগছে তাই তারাও আঙুর চাষ করবে আগামীতে।

আরও পড়ুন

একজন চাষি বলেন, ‘আমরা এখানে দুই বিঘা জমি করেছি আমাদের। প্রাথমিক না বোঝার কারণে কিছু আমাদের সমস্যা হয়েছিলো। বর্তমানে আলহামদুলিল্লাহ এবারকার ফলন ভালো হয়েছে।’

বাণিজ্যিকভাবে এ আঙুর চাষের সম্প্রসারণ ঘটানো গেলে কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি হবে। এতে একদিনে বাড়বে কৃষকের আয় এবং অন্যদিকে কমবে আমদানি নির্ভরতা, বলছেন কৃষিবিভাগের কর্মকর্তারা।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইয়াছিন আলী বলেন, ‘এটার স্বাদ অনেকটাই ভালো এবং বেয়ারিংও ভালো হচ্ছে। তবে এখনও যেহেতু এটা প্রথমবারের মতো হচ্ছে, যার জন্য আমরা এর ফলন এবং বাজারমূল্য বিবেচনা করে পরবর্তীতে হয়তো কৃষকদের এ বিষয়ে পরামর্শ দেবো।’

উচ্চমূল্যের এ বিদেশি আঙুর শুধু স্থানীয় বাজারেই নয়, দেশের বিভিন্ন প্রান্তেও চাহিদা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেআর