দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্থানীয় সরকারমন্ত্রী

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দেশে এখন
1

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শুক্রবার, ২০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এ শুভেচ্ছাবার্তা জানান।

মন্ত্রী বলেন, ‘দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা শেষে ঈদ আসুক সবার জীবনে স্বস্তি ও আনন্দের বার্তা নিয়ে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি সমগ্র দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘ঈদের এই আনন্দ উৎসব যেন সব ভেদাভেদ ভুলে মানুষকে এক সুতোয় গেঁথে দেয়। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পবিত্র এই উৎসব সবার ব্যক্তিগত ও সামাজিক জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনুক—এই কামনাই করি।’

শুভেচ্ছাবার্তায় তিনি দেশবাসীকে ‘ঈদ মোবারক’ জানিয়ে নিরাপদ ও আনন্দময় ঈদ উদযাপনের আহ্বান জানান।

এএম