পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গতকাল (বৃহস্পতিবার, ১৯ মার্চ) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গেই ছিলেন। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইনস্টাগ্রামে দেয়া এক শোকবার্তায় তার পরিবার জানায়, বিশ্বের কাছে তিনি একজন মার্শাল আর্টিস্ট, অভিনেতা এবং শক্তির প্রতীক হিসেবে পরিচিত ছিলেন চাক নরিস। কিন্তু তাদের কাছে তিনি ছিলেন একনিষ্ঠ স্বামী, স্নেহময় বাবা, দাদা এবং পরিবারের প্রাণ। তিনি বিশ্বাস, উদ্দেশ্য এবং ভালোবাসার মানুষের প্রতি অটল প্রতিশ্রুতি নিয়ে জীবন অতিবাহিত করেছেন।
আরও পড়ুন:
বিবৃতিতে আরও বলা হয়, নিজের কাজ, শৃঙ্খলা এবং উদারতার মাধ্যমে তিনি বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছেন এবং অনেক জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে গেছেন। সম্প্রতি তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং সেই সময়ে ভক্তদের কাছ থেকে পাওয়া প্রার্থনা ও সমর্থনের জন্য পরিবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
শোকের এ কঠিন সময়ে চাক নরিসের পরিবার সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছে। তার মৃত্যুতে বিশ্ব বিনোদন অঙ্গন ও মার্শাল আর্টপ্রেমীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।





