কারানির্যাতিত প্রবাসী জুলাইযোদ্ধাদের কেন ক্ষতিপূরণ দেয়া হবে না— জানতে চেয়ে রুল

হাইকোর্ট
আইন ও আদালত
0

জুলাই আন্দোলনে ভূমিকা রাখায় প্রবাসে কারানির্যাতন ভোগ করে দেশে ফেরা ২০৮ প্রবাসী জুলাইযোদ্ধার প্রত্যেককে কেন ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ (সোমবার, ৪ মে) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আরও পড়ুন:

উল্লেখ্য, ২০৮ জনের মধ্যে জুলাই আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ জন শ্রমিক রয়েছেন। এই ৫৭ জনসহ ২০৮ জনকে সরকার জুলাইযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে।

এসএইচ