মার্কিন শান্তি প্রস্তাব পর্যবেক্ষণ করছে ইরান: পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই
বিদেশে এখন
0

চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পাঠানো একটি পাল্টা শান্তি প্রস্তাব বর্তমানে খতিয়ে দেখছে ইরান। সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। খবর আল জাজিরার।

মুখপাত্র বাঘাই সাংবাদিকদের জানান, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের এ বার্তাটি তেহরানের হাতে পৌঁছেছে। তবে আলোচনার বিষয়বস্তু এখনো পর্যালোচনার পর্যায়ে থাকায় এ মুহূর্তে বিস্তারিত প্রকাশ করতে অস্বীকৃতি জানান তিনি।

মার্কিন প্রস্তাবটি পর্যালোচনার ক্ষেত্রে কিছু জটিলতার কথা উল্লেখ করে বাঘাই বলেন, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রায়শই অতিরিক্ত এবং অযৌক্তিক দাবি তোলা হয়। এ কারণে তাদের যেকোনো প্রস্তাব পর্যালোচনা করা সহজ কাজ নয়।’

আরও পড়ুন:

সম্প্রতি সংবাদমাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে আলোচনার যে খবর ছড়িয়েছে, তাকে ‘নিছক জল্পনা’ বলে উড়িয়ে দিয়েছেন এ মুখপাত্র।

তিনি স্পষ্ট করে বলেন, ‘পারমাণবিক সরঞ্জাম বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে যেসব খবর আসছে তা পুরোপুরি অনুমাননির্ভর। এ মুহূর্তে যুদ্ধ পুরোপুরি বন্ধ করা ছাড়া আমরা অন্য কোনো বিষয়ে আলোচনা করছি না। ভবিষ্যতে আমাদের অবস্থান কী হবে, তা পরিস্থিতির ওপর ভিত্তি করে পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে।’

এএইচ