বন্দরের আমদানি রপ্তানি শুরু হওয়ায় আবারো কর্মচঞ্চল হয়ে উঠে বাংলাবান্ধা স্থলবন্দরের পথ ঘাট ও ইয়ার্ড। শ্রমিক ও আমদানি রপ্তানিকারকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে বন্দর এলাকা।
বন্দর কর্তৃপক্ষ জানায়, সকালে প্রথম দফায় ভুটান থেকে ৬৪ ট্রাক পাথর আমদানি হয়েছে। একইসঙ্গে বাংলাদেশে থেকে সয়াবিন মিল ও জুট রোল রপ্তানি হয়েছে ১৯ ট্রাক।
ঈদুল আজহা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে গত ২৫ মে থেকে ৩১ মে আমদানি রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ব্যবসায়ীরা। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী চলাচল ছিলো স্বাভাবিক। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানে সঙ্গে আমদানির রপ্তানি হয়ে থাকে।





