জুলাই সনদ বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে দ্বিচারিতা করেছে সরকার: গোলাম পরওয়ার

মিয়া গোলাম পরওয়ার
রাজনীতি
0

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে দ্বিচারিতা করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। জানান, জুলাই সনদ সরকার বাস্তবায়ন করলে লংমার্চ করতে হতো না।

আজ (শুক্রবার, ৩০ অক্টোবর) দুপুরে জামায়েত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় লংমার্চের প্রস্তুতি ও পরিকল্পনা তুলে ধরেন। তিনি‌ জানান, আগামীকাল (শনিবার, ৩১ অক্টোবর) বাইতুল মোকাররমের দক্ষিণ গেট এ সমাবেশ এর পর ৭ দফার দাবিতে লংমার্চ শুরু হবে।

আরও পড়ুন:

১৯টি জেলা লংমার্চে যুক্ত হবে এবং যাত্রার পথে পথ সভা অনুষ্ঠিত হবে।

চরম ধৈর্যের পরীক্ষা দিয়ে শৃঙ্খলা, সংযম ও ধৈর্য প্রদর্শন করে সবাইকে লংমার্চ সফল করার আহ্বান জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল।

এসএস