হারল্যান স্টোরে শুরু ‘ঈদের সাজে গোল্ড জিতুন’ ক্যাম্পেইন

হারল্যান স্টোর
কর্পোরেট
1

হারল্যান স্টোরে ঈদ উপলক্ষে শুরু হয়েছে ‘ঈদের সাজে গোল্ড জিতুন’ ক্যাম্পেইন। ব্র্যান্ড কর্তৃপক্ষের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ঈদ উপলক্ষে শেষ মুহূর্তের কেনাকাটায় কসমেটিকস ও স্কিন কেয়ার পণ্য সবসময়ই বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। সেদিক বিবেচনায় হারল্যান গ্রাহকদের জন্য এ নতুন ক্যাম্পেইনটি শুরু করেছে।

হারল্যান স্টোরের ‘ঈদের সাজে গোল্ড জিতুন ক্যাম্পেইন’-এ মাত্র ১ হাজার টাকার কেনাকাটায় প্রতি সপ্তাহে থাকছে গোল্ড সেটসহ লিমিটেড এডিশন গোল্ড ইনফিউজড কসমেটিকস জিতে নেয়ার সুযোগ।

প্রতিষ্ঠানটির হেড অব সেলস মো. মাসুদ আহমেদ জানিয়েছেন, গত বছরের তুলনায় এবারের ঈদে তাদের বিক্রি বেড়েছে প্রায় ১০ গুণ। তার মতে, হারল্যান স্টোর ক্রেতাদের মাঝে আস্থা ও বিশ্বস্ততার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে এবং প্রতিটি স্টোরেই অথেনটিক পণ্য সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

এরই মধ্যে এ অফারে প্রথম সপ্তাহে সৌভাগ্যবান গোল্ড সেট বিজয়ীর নাম ঘোষণা করেছে হারল্যান স্টোর কতৃপক্ষ। বিজয়ী হয়েছেন গাজীপুর কাপাসিয়ার পপি মন্ডল।

পপি মন্ডল গত ২৪ ফেব্রুয়ারি গাজীপুর মাওনার হারল্যান স্টোর থেকে কেনাকাটা করেন। তার কেনাকাটার লিমিট ১ হাজার টাকা পার হওয়ায় তিনি স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে গোল্ড সেট জিতে নেন। গোল্ড সেট জিতে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পপি মন্ডল বলেন, ‘আমি খুবই খুশি। আমি ভাবতেও পারিনি যে, আমি এমন কিছু একটা পাবো। আমি কখনোই কোথাও থেকে কেনাকাটা করে এমন কিছু পাইনি, এটাই প্রথম। হারল্যান স্টোরকে ধন্যবাদ, মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি।’

হারল্যান কর্তৃপক্ষ জানায়, দেশজুড়ে ১৫০টিরও বেশি হারল্যান আউটলেট, ফ্ল্যাগশিপ স্টোর এবং অনলাইন প্ল্যাটফর্ম herlan.com-এ এই ক্যাম্পেইনের আওতায় কেনাকাটা করে রয়েছে গোল্ড কয়েন জেতার সুযোগ। এছাড়াও রয়েছে লাখ টাকার ক্যাশ ভাউচার জেতার সুযোগ।

আরও পড়ুন:

রাজধানীর গুলশান পিংক সিটি, যমুনা ফিউচার পার্ক, উত্তরা জসিম উদ্দিন, বেইলি রোডের আউটলেটগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে স্কিন এনালাইজার মেশিন ব্যবহার করে উপযুক্ত পণ্য বাছাই করতে ক্রেতাদের দীর্ঘ সারিতে অপেক্ষা করতে হয়েছে।

এ ঈদ শপিংয়ে ক্রেতাদের পছন্দের তালিকায় ছিল লিপস্টিক, আইলাইনার, প্রেস পাউডার, ফাউন্ডেশন, লিপগ্লস এবং আইশ্যাডোর কালার কসমেটিকস। এছাড়াও ফেস ও হেয়ার সিরাম, ফেস ওয়াশসহ নিত্য প্রয়োজনীয় স্কিন কেয়ার পণ্যও ছিল চাহিদার তালিকায়।

ব্র্যান্ডটি জানায়, হারল্যান স্টোরের প্রতিটি ব্র্যান্ডের পণ্য উচ্চতর গবেষণা ও উন্নত ফর্মুলেশনের মাধ্যমে প্রস্তুত করা হয়। যুক্তরাষ্ট্র ও ইউরোপের সেরা কোম্পানিগুলোর কাছ থেকে সংগ্রহ করা হয় এসব পণ্যের কাঁচামাল। ফলে ক্রেতাদের মাঝে প্রতিষ্ঠানটি আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে।

উল্লেখ্য, রিমার্ক এলএলসি ইউএসএর অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি প্রতিষ্ঠিত করেছে ‘হারল্যান স্টোর’, যেখানে পাওয়া যাচ্ছে শতভাগ অথেনটিক কালার কসমেটিকস, স্কিন কেয়ার, হোম কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য।

রিমার্ক-হারল্যানের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছেন অভিনেতা শাকিব খান, সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান, চিত্রনায়িকা পরীমনি, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, নাজিফা তুষি, সাবিলা নূর, প্রার্থনা ফারদিন দিঘী, পূজা চেরি, সুনেরাহ বিনতে কামাল, মাসুমা রহমান নাবিলা ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও সিয়াম আহমেদের মতো মিডিয়া ব্যক্তিত্ব।

জানানো হয়, হারল্যান স্টোরের সবগুলো পণ্য পাওয়া যাচ্ছে সারা দেশজুড়ে দেড় শতাধিক হারল্যান স্টোর আউটলেট, হারল্যান স্টোর ফ্ল্যাগশিপ আউটলেট ও herlan.com ওয়েবসাইটে।

এসএইচ