আজ (বৃহস্পতিবার, ১৯ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কলেজ রোডের বৈদ্যপাড়া এলাকার আলহাজ নাসির উদ্দিন সড়কের ‘তহুরা মঞ্জিল’ এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার দিকে ৪০ থেকে ৫০ জন বিক্ষুব্ধ নেতাকর্মী ওই সড়কে এসে জিয়াউল আহসানের পৈত্রিক বাসভবনে যান। তারা তিনতলা ভবনটির জানালার কাচ ভাঙচুর করেন। এসময় নিচতলার একটি কক্ষে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান।
জিয়াউল আহসানের ছোট ভাই বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব ওই বাসভবনে থাকতেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি ও পলাতক। একই ভবনের অন্য অংশে থাকতেন জিয়াউল আহসানের বড় ভাই ও ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মু. জিয়াউল হক। তিনিও বর্তমানে বরিশালে থাকেন না। জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন।





