রাজধানীর পাঁচটি মেট্রোরেল স্টেশন- উত্তরা সাউথ, পল্লবী, মিরপুর-১১, বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয় -এর ছয়টি পয়েন্টে প্রাথমিকভাবে চালু হয়েছে পোলার চিল স্টেশন। এখানে ক্রেতারা পোলারের বিভিন্ন স্বাদ থেকে পছন্দের আইসক্রিম বেছে নেয়ার পাশাপাশি নতুন স্বাদও উপভোগ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার শাহ মাসুদ ইমাম বলেন, ‘আমরা সবসময় চেষ্টা করি একজন আইসক্রিমপ্রেমীর প্রতিটি মুহূর্তকে আরও আনন্দময় করে তুলতে। আমরা চাই, যেকোনো সময় ও যেকোনো জায়গায় আমরা তাদের সঙ্গে থাকি। এ ভাবনা থেকেই পোলার চিল স্টেশন -এর মাধ্যমে আইসক্রিমপ্রেমীদের জন্য আরও আনন্দদায়ক ও প্রাণবন্ত পার্লার অভিজ্ঞতা তৈরি করা হয়েছে।’
পোলার -এর পক্ষ থেকে জানানো হয়েছে, এটি আইসক্রিম উপভোগের অভিজ্ঞতাকে আরও সহজ ও আকর্ষণীয় করার একটি নতুন উদ্যোগ। ভবিষ্যতে দেশের আরও বিভিন্ন স্থানে পোলার চিল স্টেশন চালুর পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে পান্ডুঘর গ্রুপ ও ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন বিভাগীয় প্রধানসহ উপস্থিত ছিলেন হেড অব সেলস এন্ড ডিস্ট্রিবিউশন রাশেদ সরোয়ার, হেড অব মার্কেটিং মো. আব্দুল্লাহ-আল-মামুন, হেড অব ব্র্যান্ড ডেভেলপমেন্ট সেঁজুতি সালেক সেতু, হেড অব এইচআর অ্যান্ড আইটি কাজী সাইফুল ইসলাম, জিএম-ফ্যাক্টরি এন্ড প্রোজেক্ট মোহাম্মাদ মাইনুল ইসলাম, হেড অব সাপ্লাই চেইন সৈয়দ ইমতিয়াজ হোসেন, হেড অব প্ল্যান্ট অপারেশন মোহাম্মদ ইফতেখার আহসান, হেড অব ফাইন্যান্স মো. আলমগীর হোসাইন খান, হেড অব ইন্টারনাল অডিট নিজামুল ইসলামসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তা।





