আজ (রোববার, ১৫ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলেও উল্লেখ করা হয় এ বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বাতাস পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হয়।
আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে। সকাল ৬টায় তাপমাত্রা ছিলো ২১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিলো ৮৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত ছিলো না।
গতকালের সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৬টা ১৩ মিনিটে।





