নিহত শাহরিয়ার রহমানের বাবার নাম মনির হোসেন, মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা। তার বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামে।
বনানী থানা সূত্রে জানা গেছে, কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেইট এলাকায় শাহরিয়ার রহমান ভাড়া থাকতেন। পুলিশ জানিয়েছে, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর ৪-৫টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে প্রায় সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাতের কারণ এখনো জানা যায়নি।





