আইএসপিআর জানায়, সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালালে পাল্টা গুলিবিনিময়ের সময় দুইজন নিহত হয়। নিহতদের একজন কেএনএ-র গুরুত্বপূর্ণ কমান্ডার বলে নিশ্চিত করা হয়েছে।
অভিযান চলাকালে পুরো এলাকা ঘিরে রাখা হয় এবং সন্ত্রাসীদের আস্তানাগুলো শনাক্ত করতে অভিযান জোরদার করা হয়। এখনও সেখানে সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
সাম্প্রতিক সময়ে পার্বত্য অঞ্চলে চাঁদাবাজি ও সহিংসতার ঘটনায় সেনাবাহিনীর এমন অভিযান বাড়ানো হয়েছে। আইএসপিআর জানিয়েছে, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী এই তৎপরতা চলবে।




 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)
