কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

কুষ্টিয়ার ভোটকেন্দ্রের পাশ থেকে ককটেল সদৃশ বস্তা উদ্ধার
অপরাধ
এখন জনপদে
0

কুষ্টিয়ার কুমারখালীতে একটি ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার সদকি ইউনিয়নের বানিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ঘাস খেত থেকে ব্যাগের ভেতর বাধা অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, বেলা ১২টার দিকে ভোটকেন্দ্রের সামনে একটি ঘাস খেতে ব্যাগ বাধা অবস্থায় ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি উদ্ধার করে।

আরও পড়ুন:

এদিকে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কারা এ ঘটনা ঘটিয়েছে তাদের শনাক্তে চেষ্টা চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।’

জেআর