জাতীয়-সংসদ-নির্বাচন
‘প্রয়োজনে নির্বাচন বন্ধ করে দেবেন, তারপরও অনৈতিক কাজ করবেন না’

‘প্রয়োজনে নির্বাচন বন্ধ করে দেবেন, তারপরও অনৈতিক কাজ করবেন না’

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, ‘প্রয়োজনে নির্বাচন বন্ধ করে দেবেন, তারপরও অনৈতিক কাজ করবেন না।’ আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) দুপুরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের হলরুমে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান

নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ‘একটি সুন্দর নির্বাচন আয়োজনে আমরা সক্ষম এবং আগ্রহী। নির্বাচন কমিশন সরকার, প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী সবাই আগ্রহী। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই।’

নির্বাচন উপলক্ষে শরীয়তপুরে সেনাপ্রধানের পরিদর্শন ও মতবিনিময়

নির্বাচন উপলক্ষে শরীয়তপুরে সেনাপ্রধানের পরিদর্শন ও মতবিনিময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শরীয়তপুর জেলা পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) সফরকালে শরীয়তপুর জেলা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় অংশ নেন।

ফেনীতে এক মঞ্চে জনগণের মুখোমুখি ৫ প্রার্থী

ফেনীতে এক মঞ্চে জনগণের মুখোমুখি ৫ প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে দাগনভূঞায় সুজন-সুশাসনের জন্য নাগরিকের আয়োজনে জনগণের মুখোমুখি অনুষ্ঠান হয়েছে। উপজেলার আতাতুর্ক মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) বিকেলে প্রার্থীরা জনগণের মুখোমুখি হন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

কাল নওগাঁয় যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

কাল নওগাঁয় যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে র্দীঘ ২০ বছর পর আগামীকাল (বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি) নওগাঁয় সমাবেশে যোগ দিবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে নওগাঁ শহরের এটিম মাঠে আয়োজিত সমাবেশে যোগ দেয়ার কথা রয়েছে তার। এ সমাবেশ ঘিরে সকল প্রস্তুতির কাজ চলছে জোরেশোরে।

‘ভোট কেনাবেচা ঠেকাতে প্রতিটি আসনে মোবাইল ব্যাংকিংয়ে নজরদারি থাকবে’

‘ভোট কেনাবেচা ঠেকাতে প্রতিটি আসনে মোবাইল ব্যাংকিংয়ে নজরদারি থাকবে’

ভোট কেনা-বেচা ঠেকাতে এবার প্রতিটি আসনে মোবাইল ব্যাংকিংয়ে নজরদারি থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ।

গণভোট ও সংসদ নির্বাচনের ভোট গণনা পাশাপাশি হবে: ইসি সচিব

গণভোট ও সংসদ নির্বাচনের ভোট গণনা পাশাপাশি হবে: ইসি সচিব

আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা পাশাপাশি হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সংশ্লিষ্ট ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি বা রিটার্নিং কর্মকর্তার কাছে সরাসরি জানাতে হবে।’

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে সম্প্রতি মন্তব্য করেছেন ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য ও সাবেক পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। তার এ মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ বিষয়ে দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ (রোববার, ২৫ জানুয়ারি) এক বিবৃতি দিয়েছেন।

জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক ইসির

জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (রোববার, ২৫ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনের বলরুমে এ বৈঠক শুরু হয়।

ভোটারদের দ্বারে দ্বারে ছুটেছেন রাজশাহীর প্রার্থীরা

ভোটারদের দ্বারে দ্বারে ছুটেছেন রাজশাহীর প্রার্থীরা

রাজশাহীতে জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে লড়ছেন জামায়াত-বিএনপিসহ নয়টি রাজনৈতিক দলের প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী আছেন ৩ জন। তৃতীয় দিনের মতো আজ (শনিবার, ২৪ জানুয়ারি) ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

‘ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই; প্রতি কেন্দ্রে থাকবে ৫ অস্ত্রধারী সদস্য’

‘ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই; প্রতি কেন্দ্রে থাকবে ৫ অস্ত্রধারী সদস্য’

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই। এবার প্রতিটি কেন্দ্রে কমপক্ষে পাঁচজন অস্ত্রধারী সদস্য মোতায়েন থাকবেন।

নির্বাচনি প্রচারণার প্রথম দিনেই উত্তেজনা; লক্ষ্মীপুরে বিএনপি–জামায়াতের ধাওয়া–পাল্টা ধাওয়া

নির্বাচনি প্রচারণার প্রথম দিনেই উত্তেজনা; লক্ষ্মীপুরে বিএনপি–জামায়াতের ধাওয়া–পাল্টা ধাওয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই লক্ষ্মীপুর ও নোয়াখালীতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লক্ষ্মীপুরে ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। একই দিনে নোয়াখালীর সদর উপজেলায় জামায়াতের প্রচারণায় যুবদল নেতার বাধা দেয়ার অভিযোগ উঠেছে।