কসবা সীমান্তে ভিডিও ধারণ নিয়ে বাংলাদেশি যুবকের সঙ্গে বিএসএফের বাগবিতণ্ডা

ব্রাহ্মণবাড়িয়া
কসবা সীমান্তে বাংলাদেশি যুবকের বাগবিতণ্ডা
এখন জনপদে
0

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভিডিও ধারণে বাধা দেয়াকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যের সঙ্গে এক বাংলাদেশি যুবকের বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। গতকাল (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) কসবা সীমান্ত হাটের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে ভিডিওতে দেখা গেলেও ওই যুবকের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন:

ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, সীমান্তের কাঁটাতারের বাংলাদেশ অংশে দাঁড়িয়ে থাকা এক যুবককে অপর প্রান্তে অবস্থানরত এক বিএসএফ সদস্য সরে যেতে নির্দেশ দিচ্ছেন। এসময় যুবক নিজেকে বাংলাদেশের ভূখণ্ডে অবস্থান করছেন বলে দাবি করে ওই সদস্যের সঙ্গে তর্কে জড়ান। এক পর্যায়ে উত্তেজিত হয়ে তিনি বুক চিতিয়ে দাঁড়িয়ে গুলি করতে বলেন বলেও ভিডিওতে শোনা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা রেলওয়ে স্টেশনের পাশেই অবস্থিত কসবা সীমান্ত হাট। করোনা মহামারি শুরুর পর দুই দেশের হাট পরিচালনা কমিটি অনির্দিষ্টকালের জন্য হাটটি বন্ধ ঘোষণা করে। বর্তমানে সেটি বন্ধই রয়েছে।

এফএস