খুসিক প্রশাসকের দায়িত্ব বুঝে নিলেন নজরুল ইসলাম মঞ্জু

নজরুল ইসলাম মঞ্জু
এখন জনপদে
0

খুলনা সিটি করপোরেশনের (খুসিক) আনুষ্ঠানিকভাবে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু। আজ (রোববার, ১ মার্চ ) দুপুরে খুলনা সিটি করপোরেশনের সভাকক্ষে এ দায়িত্ব হস্তান্তর করেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।

এর আগে, গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নজরুল ইসলাম মঞ্জুকে খুসিকের প্রশাসক হিসাবে নিয়োগ দেয়া হয়।

দায়িত্ব গ্রহণ শেষে নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘এর মধ্য দিয়ে খুলনার মানুষের প্রত্যাশা পূরণ হবে। সিটি করপোরেশনের সব মানুষের সম্মান প্রদান, সার্বক্ষণিক সেবা দেয়া আমাদের দায়িত্ব।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী একটি পরিচ্ছন্ন, সবুজ, চাঁদাহীন একটি সিটি গড়তে আমরা কাজ করবো, আর সিটি করপোরেশন হবে শতভাগ দুর্নীতিমুক্ত একটি প্রতিষ্ঠান।’ এসময় দায়িত্বপালনে সবার সহযোগিতাও চান তিনি।

এ অনুষ্ঠানে খুসিকের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

জেআর