কক্সবাজারে বিদেশি মদসহ ১০ মাদককারবারি ও ৩ পাচারকারী আটক

আটক হওয়া ব্যক্তিরা
এখন জনপদে
অপরাধ
0

কক্সবাজারের সেন্টমার্টিন ও টেকনাফে পৃথক দু’টি বিশেষ অভিযানে বিদেশি মদসহ ১০ মাদককারবারি এবং মিয়ানমারে পাচারের সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ আরও তিন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

আজ (বুধবার, ৬ মে) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত মঙ্গলবার (৫ মে) ভোর ৪টার দিকে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের উত্তর-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময় সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের আট বোতল বিদেশি মদসহ ১০ জন মাদক কারবারিকে আটক করা হয়।

আরও পড়ুন:

অপরদিকে, বুধবার (৬ মে) রাত ১টার দিকে টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপের গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী আরেকটি অভিযান পরিচালনা করে।

এসময় একটি বোট তল্লাশি করে মিয়ানমারে পাচারের উদ্দেশে বহনকৃত প্রায় এক লাখ ৫৪ হাজার টাকা মূল্যের ৪০০ লিটার সয়াবিন তেল, ৪০০ কেজি পেঁয়াজ ও ৪৫০ কেজি ময়দাসহ তিন জন পাচারকারীকে আটক করা হয়। এছাড়া পাচার কাজে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

এসএস