পাম্প সংশ্লিষ্টরা বলছেন, গত ২ দিনে স্বাভাবিকের তুলনায় গ্রাহকদের মধ্যে জ্বালানি তেলের চাহিদা কয়েকগুণ বেড়েছে। গতকাল রাত থেকে এ চাপ মাত্রা ছাড়িয়েছে বলেও দাবি করেন তারা।
আরও পড়ুন:
তারা জানান, যেসব গ্রাহক আগে ৫০০ টাকার জ্বালানি নিতো, তারা এখন ২ থেকে ৩ গুণ বেশি পরিমাণ তেল দাবি করছেন। কেউবা চাচ্ছেন সম্পূর্ণ ট্যাংক ফুল করতে। তবে কিছু কিছু স্টেশনে তেল ফুরিয়ে যাওয়ায় গ্রাহকরা ঘুরছেন এক স্টেশন থেকে অন্য স্টেশনে।
যদিও এখন পর্যন্ত চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহে কোনো সমস্যা হয়নি বলে দাবি পাম্প সংশ্লিষ্টদের। সরকারি তথ্যানুযায়ী, বর্তমানে দেশে ডিজেল মজুদ রয়েছে ৯ দিনের, অকটেন ১৫, পেট্রোল ৮, ফার্নেস অয়েল ৬০, জেট ফুয়েল ৩৬ ও মেরিন ফুয়েল ৪২ দিনের।





