তাহিরপুর সীমান্ত এলাকা থেকে মেছোবাঘের বাচ্চা উদ্ধার

সুনামগঞ্জ
মেছোবাঘের বাচ্চা
এখন জনপদে
0

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে একটি মেছোবাঘের বাচ্চাকে ‍উদ্ধার করে শিকল দিয়ে বেঁধে রেখেছে স্থানীয়রা। আজ (শনিবার, ৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ বন বিভাগের কর্মকর্তা রিয়াজ উদ্দিন।

জানা যায়, গতকাল (শুক্রবার, ৬ মার্চ) বিকেলে তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা লাউড়েরগড়ের যাদুকাটা নদীর পাড়ে একটি মেছোবাঘ দেখতে পায় স্থানীয়রা। পরে সেখানে থাকা শ্রমিকরা সেটিকে ধরে শিকল দিয়ে বেঁধে রাখে।

আরও পড়ুন:

স্থানীয় শ্রমিক দ্বীন ইসলাম বলেন, ‘গতকাল যাদুকাটা নদীর পাড়ে একটি মেছোবাঘ দেখে সেখানে থাকা সবাই মিলে বাঘটিকে ধরেছি। বাঘটি এখনও আছে। বিষয়টি বন কর্মকর্তাদের আমরা জানিয়েছি। তারা এসে ব্যবস্থা নেবে।’

সুনামগঞ্জ বন বিভাগের কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, ‘সীমান্ত এলাকায় মেছোবাঘ ধর পড়েছে বিষয়টি জানতে পেরেছি। তবে আজকে দুপুরের মধ্যে ওই বন্যা প্রাণীটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেয়া হবে।’

জেআর