টাঙ্গাইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইল
টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনা
এখন জনপদে
1

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাসের ধাক্কায় মাসুদ মিয়া নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ (মঙ্গলবার, ১০ মার্চ) বিকেলে মহাসড়কের ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী সিরাজগঞ্জের কাজীপুরের রাজবদপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে।

যমুনা সেতু পূর্ব থানার এএসআই মো. শরিফুল ইসলাম বলেন, ‘উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা রংতুলি পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। মহাসড়কের ধলাটেঙ্গল এলাকায় মোটরসাইকেলটি ওভারটেক করতে গিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদ মারা যায়। বাসটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

এসএস