নিহত হলেন— মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের কবির রানার ছেলে হানিফ। আহত আশিক একই গ্রামের হোসেন আলীর ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, বিকেলে কবির, হানিফ ও আশিক একটি ইঞ্জিনচালিত ভ্যান যোগে খাজুরা থেকে মাগুরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাঘারপাড়া উপজেলার ভাটার আমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পরিবহনের সঙ্গে তাদের ভ্যানটির সংঘর্ষ হয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কবির মারা যান।
আরও পড়ুন:
স্থানীয়রা দ্রুত অন্য দুইজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, দুর্ঘটনায় আহত আশিকের অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। তিনি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। এছাড়া পুলিশ ঘাতক পরিবহনটিকে শনাক্ত করার চেষ্টা করছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।





