সরেজমিন মহাসড়কের এলেঙ্গা, পৌলি, রসুলপুরসহ বিভিন্ন এলাকায় দেখা যায়, খোলা ট্রাক ও পিকআপে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে শিশু, নারী, পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ।
নাটোরগামী যুবক রাসেল হাওলা বলেন, ‘চন্দ্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করে বাস না পেয়ে ট্রাকে যাচ্ছি। করটিয়ার কাছাকাছি আসার পর বৃষ্টি ধরেছে। বৃষ্টিতে শীত করছে। খুব কষ্ট হচ্ছে।’
আরও পড়ুন:
সিরাজগঞ্জের হালিমন বেওয়া বলেন, ‘বৃষ্টির পাশাপাশি শিলও পড়েছে। ট্রাকের ওপর পলিথিন দিয়েও কোনো কাজ হচ্ছে না। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
ষাটোর্ধ শাহজাহান মিয়া বলেন, ‘গাজীপুর থেকে ট্রাকে উঠার পর রোদে কষ্ট হয়েছে। টাঙ্গাইলে আসার পর বৃষ্টিতে কষ্ট হচ্ছে। সব মিলিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’





