বান্দরবানে মা-মেয়ের মরদেহ উদ্ধার

বান্দরবান
মরদেহ উদ্ধারে পুলিশ
এখন জনপদে
0

বান্দরবানের মেঘলা কানাপাড়া এলাকা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) দুপুরে শহরের মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুজন হলেন, মা রমেচিং মারমা ও মেয়ে বৃষ্টি। তারা মেঘলার কানা পাড়া এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানায়, গতকাল (বুধবার, ১৮ মার্চ) দিবাগত রাত থেকে রমেসিং মার্মা ও তার মেয়ে বৃষ্টি মার্মাকে খোঁজে পাচ্ছিল না আত্মীয় স্বজনরা। পরে অনেক খোঁজাখুজির এক পর্যায়ে মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার গহীন এলাকার ১৩০ ফুট উচ্চতার এক পাহাড়ের নিচে পড়ে থাকতে দেখে মা-মেয়েকে।

আরও পড়ুন:

বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠায়। গতরাতে স্বামী স্ত্রীর কলহের জেরে মেয়েকে নিয়ে পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা তাদের।

পুলিশ জানায়, শহরের মেঘলা এলাকা থেকে মা-মেয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

জেআর