আজ (শুক্রবার, ৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।
গ্রেপ্তাররা হলেন— জগন্নাথপুর উপজেলার মজিদপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে মো. আজির উদ্দিন (৩৩) ও শান্তিগঞ্জ উপজেলার ইশাকপুর গ্রামের হাবিব মিয়ার ছেলে মো. হোসাইন আহম্মদ (২২)।
ছাতক থানা পুলিশ জানায়, গত বুধবার (৬ মে) রাতে সুনামগঞ্জ-ডাবর-জগন্নাথপুর আঞ্চলিক সড়কের দারাখাই কোন্দানালা সেতুর কাছে ৮-৯ জনের একটি সশস্ত্র ডাকাতদল অস্ত্রের মুখে একটি পিকআপ ভ্যান আটকে প্রাণনাশের ভয় দেখিয়ে নগদ ২ লাখ ৬ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
আরও পড়ুন:
এসময় ডাকাতদের মারধরের শিকার হন জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী মতিউর রহমান বিক্রয় প্রতিনিধি স্বপন দাস, চালক সহদেব দাস ও প্রান্ত দাস।
এ ঘটনায় মতিউর রহমান ছাতক থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার গভীর রাতে জগন্নাথপুর উপজেলার ভমভমি বাজার থেকে দুই ডাকাতকে গ্রেপ্তার করে।
পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শান্তিগঞ্জ উপজেলার ইশাকপুর এলাকা থেকে ডাকাতির সময় ব্যবহৃত একটি লম্বা রামদা, একটি লম্বা তলোয়ার, কালো রঙের মুখোশযুক্ত হুডি জ্যাকেট ও লুট করা ২ লাখ ৬ হাজার টাকার মধ্যে নগদ ২৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’





