নওগাঁয় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে চালক-হেলপারের মৃত্যু

চালক-হেলপারের মৃত্যু
এখন জনপদে
0

নওগাঁর রাণীনগরে ইট বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাক্টর চালক ও হেলপার নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও এক হেলপার। আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার খানপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার চককুতুব এলাকার মুসলিমের ছেলে ট্রাক্টর চালক রাব্বি ও ত্রিমোহনী এলাকার সরদার আলীর ছেলে হিমেল। আহত হেলপার হলেন, চককুতুব এলাকার রেজাউল ইসলামের ছেলে আতিকুল।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রানীনগর থেকে একটি ইট বোঝাই ট্রাক্টর নিয়ে তারা আবাদপুকুরের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে খানপুকুর এলাকায় পৌঁছালে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদেরকে উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

আরও পড়ুন:

পরে তাদের উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক চালক রাব্বি ও হেলপার হিমেলকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, ‘ঘটনা শুনেছি। খোঁজ খবর নিয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জেআর