কলম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত অন্তত ৯

কয়লা খনিতে বিস্ফোরণ
বিদেশে এখন
0

কলম্বিয়ায় একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ছয়জন। আহতদের উদ্ধার করে আঞ্চলিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গত সোমবার (৪ মে) দেশটির জাতীয় খনি সংস্থা এ তথ্য জানিয়েছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে খনিটি পরিচালনা করা কোম্পানির কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি। তবে খনির ভেতরে গ্যাস জমে দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা দেশটির জাতীয় খনি সংস্থার।

আরও পড়ুন:

তারা জানিয়েছে, গত ৯ এপ্রিল খনিটি পরিদর্শনের সময় সেখানে মিথেন গ্যাসসহ বিষাক্ত গ্যাস সনাক্ত করেছিল। খনি কর্তৃপক্ষকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথাও বলেছিল বলে সংস্থাটি জানিয়েছে।

ইএ