হাম ও উপসর্গ নিয়ে এক দিনে আরও ৭ শিশুর মৃত্যু

হাসপাতালে হাম আক্রান্ত শিশু
দেশে এখন
স্বাস্থ্য
0

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে সাত শিশু মারা গেছে। তাদের মধ্যে দু’জন হামে আক্রান্ত হয়ে ও বাকি পাঁচজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ (বুধবার, ৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৫৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ২৬৮ জন।

আরও পড়ুন:

১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৯ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ২৬০ জন।

এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৮৫ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৭ হাজার ২২৩ জন।

এফএস