ঈদযাত্রা: যাত্রীচাপে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট
এখন জনপদে
0

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েকগুণ যাত্রীচাপ বাড়ার পাশাপাশি বেড়েছে যানবাহনের সংখ্যা। আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) দুপুরের পর থেকে মহাসড়কে যানবাহন চলাচলের গতি কমায় তৈরি হয়েছে ১৫ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত যানজট।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস-ট্রাক, অটো সিএনজি ছাড়াও জীবনের ঝুঁকি নিয়ে ঈদে ঘরমুখো মানুষের চাপ ক্রমেই বাড়ছে।

দুপুরের পর থেকে কয়েকগুণ যাত্রীচাপ বাড়ার পাশাপাশি বেড়েছে যানবাহনের সংখ্যা। মহাসড়কে যানবাহন চলাচলের গতি কমায় তৈরি হয়েছে ১৫ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত যানজট।

আরও পড়ুন:

যানজটে আটকে না থেকে বহু যাত্রী হেটেই রওনা হতে দেখা গেছে গন্তব্যের উদ্দেশে। এবার গতবছরের চেয়ে বিভিন্ন যানবাহনে উঠতে গুণতে হচ্ছে দ্বিগুণেরও বেশি ভাড়া।

যাত্রীরা জানান, টঙ্গী, গাজীপুর চৌরাস্তা, মাওনা,ভালুকা-ত্রিশালসহ বিভিন্ন পয়েন্ট যানজট দেখা দিচ্ছে।

এছাড়া নেত্রকোনা, জামালপুর শেরপুরের সিএনজিতে অন্যান্য সময়ের দ্বিগুণ ভাড়ায় গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের। তবে যারা সকাল সকাল রওনা হয়েছেন তাদের অনেকেই স্বস্তি প্রকাশ করেছে এবারের ঈদযাত্রা নিয়ে।

এদিকে সড়কে বিশৃঙ্খলা ঠেকাতে সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে।

এসএস