রাজবাড়ীতে ‌ট্রেনের ছাদে ভ্রমণের সময় রেলব্রিজের ধাক্কায় একজন নিহত

ট্রেনের ছাদ থেকে মরদেহ নামানো হচ্ছে
এখন জনপদে
0

রাজবাড়ীর কালুখা‌লিতে রেলব্রিজে গার্ডার ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) দুপুরে উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রাজবাড়ী জিআরপি থানার সাব-ইন্সপেক্টর মো. লিটন।

নিহত ওই যুবকের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। রাজবাড়ী জিআরপি থানার সাব-ইন্সপেক্টর মো. লিটন জানান, দুপুরে পোড়াদহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী শাটল ট্রেনের ছাদে নিহত ওই যুবকসহ কয়েকজন ছিলো।

আরও পড়ুন:

দুপুর আড়াইটার দিকে ট্রেনটি কালিকাপুর রেলওয়ে ব্রিজে পৌঁছালে, ছাদে থাকা ওই যুবক ব্রিজের গার্ডারে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়ে ট্রেনের ওপরই পড়ে থাকে। পরে কালুখা‌লি স্টেশনে ট্রেনটি পৌঁছা‌লে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

রাজবাড়ী জিআরপি থানার সাব-ইন্সপেক্টর মো. লিটন বলেন, ‘খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

জেআর