১৬ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা

টাঙ্গাইল
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
এখন জনপদে
0

দিনভর ভোগান্তির পর অবশেষে ১৬ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌ক হয়ে স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে উত্তরাঞ্চলের মানুষ।

এর আগে গতকাল (বুধবার, ১৮ মার্চ) রাত ১২টা থেকে আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) বিকেল ৪টা পর্যন্ত অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতু সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৬৫ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানবাহন চলাচল করেছে। বেলা যত বাড়ছে যানবাহনের চাপ কমছে।

সরেজমিন মহাসড়কের নগরজালফৈ, রাবনা রসুলপুর ও এলেঙ্গা বাসস্ট্যান্ডে ঘুরে দেখা যায়, মহাসড়কে যানবাহনের চাপ স্বাভাবিকের চেয়েও কম। ফলে স্বস্তিতে বাড়ি ফিরছে উত্তরাঞ্চলের মানুষ।

আরও পড়ুন:

মাইক্রোবাসের চালক শফিকুল ইসলাম বলেন, ‘মহাসড়কে যানবাহনের চাপ নেই। সকালে খুব যানজট দেখেছিলাম। তবে আসার সময় কোনো যানজটই পাইনি। খুব আরামে আসলাম।’

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ বলেন, ‘মহাসড়কে গাড়ির তেমন চাপ নেই। শেষ মুহূর্তে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ।’

এসএস