ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট

ঠাকুরগাঁও
সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান
এখন জনপদে
0

ঠাকুরগাঁওয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আজ (শুক্রবার, ২০ মার্চ) সকাল সাড়ে ১১টায় শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ যৌথ চেকপোস্ট পরিচালনা করা হয়।

এসময় মোটরসাইকেল, প্রাইভেটকার, যাত্রীবাহী বাস, পিকআপ ও কাভার্ডভ্যানসহ সব ধরনের যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই করা হয়। এছাড়া অনিয়ম পাওয়ায় কিছু যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুন:

অন্যদিকে, শহরের ঠাকুরগাঁও-রংপুর মহাসড়কের বনবিভাগের সামনে জেলা প্রশাসন ও বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম আশরাফ।

মোবাইল কোর্ট চলাকালে বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ছয়টি মামলা দায়ের করা হয় এবং তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেআর