হাম ও উপসর্গে শিশুমৃত্যু ছাড়ালো ৪৫০

প্রতীকী ছবি
স্বাস্থ্য
1

হাম ও রোগটির উপসর্গ নিয়ে আজ (শুক্রবার, ১৫ মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে চার এবং সন্দেহজনক হাম নিয়ে মারা গেছে আট শিশু। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে দেশে ৪৫১ শিশুর মৃত্যু হয়েছে।

এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৭৪ এবং সন্দেহজনক হামে ৩৭৭ জন। এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগী ৭ হাজার ৪১৬ জন এবং সন্দেহজনক হামের রোগী দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬১১ জনে।

আজ (শুক্রবার, ১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ হাজার ১৯২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের রোগী হিসেবে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৪০ হাজার ১৭৬ জন ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৮৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৩৬ হাজার ৫৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

এএইচ