টাঙ্গাইলে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

টাঙ্গাইল
টাঙ্গাইল ঈদুল ফিতরের জামাত
এখন জনপদে
1

টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ২১ মার্চ) সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়।

পবিত্র ঈদুল ফিতরের এ জামাতে ইমামতি করেন টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শামসুজ্জামান।

জেলার প্রধান জামাতে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও নানা শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেয়।

আরও পড়ুন:

এসময় নামাজ শেষে দেশ-জাতির কল্যাণ কামনা ও বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। ঈদ জামাত শেষে একে অপরের সাথে কোলা-কুলি ও কুশল বিনিময় করেন। তবে বৃষ্টির কারণে অনেকে স্থানে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

জেআর