টাঙ্গাইল মহাসড়কের ফিলিং স্টেশনে তেল সংকট, চালকরা বিপাকে

টাঙ্গাইলের ফিলিং স্টেশনে
এখন জনপদে
0

ঈদের ছুটিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সংকট দেখা দিয়েছে, যার কারণে যানবাহনের চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

চালকরা অভিযোগ করছেন, দুই-তিনটি পাম্পে তেল পাওয়া গেলেও সর্বোচ্চ ৫০০ টাকার পরিমাণে সরবরাহ করা হচ্ছে। এছাড়া পাম্পগুলোতে তেলের পরিমাপ নিয়ে কারচুপির অভিযোগও রয়েছে।

আজ (রোববার, ২২ মার্চ) ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ও চালকরা জানান, ঈদের দিন দুপুর থেকে মহাসড়কের গোড়াই থেকে এলেঙ্গা পর্যন্ত বেশিরভাগ পাম্পে অকটেন, পেট্রোল ও ডিজেলের সরবরাহ সংকটে রয়েছে।

আরও পড়ুন:

টাঙ্গাইল শহর ও উপজেলার অন্যান্য ফিলিং স্টেশনেও একই অবস্থা লক্ষ্য করা গেছে। এতে ঈদের ছুটিতে আত্মীয় বাড়ি বা ভ্রমণে যাচ্ছেন এমন মানুষদের সমস্যা হচ্ছে। অনেক চালক একাধিক ফিলিং স্টেশন ঘুরেও তেল পাচ্ছেন না।

রাশেদুল হাসান নামের এক মোটরসাইকেল আরোহী বলেন, ‘টাঙ্গাইল শহর ও মহাসড়কের ছয়টি পাম্প ঘুরেও পেট্রোল ও অকটেন পাইনি। রসুপুরের সবুর ফিলিং স্টেশনে কিছুটা পেট্রোল পাওয়া গেলেও তারা ৫০০ টাকার বেশি দেয় না। তবে পাম্পগুলোর পরিমাপ নিয়ে সন্দেহ আছে।’

এনএইচ