রিমান্ড শেষে ভারতের আদালতে ফয়সাল-আলমগীর

শরিফ ওসমান হাদি ও প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ
দেশে এখন
1

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে ১৪ দিনের রিমান্ড শেষে আজ (রোববার, ২২ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গের স্থানীয় আদালতে তোলা হয়েছে।

সূত্রে জানা গেছে, তাদের উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। আদালতে তোলার সময় সাংবাদিকরা ফয়সালকে হত্যার ঘটনা সম্পর্কে প্রশ্ন করলে তিনি হাদিকে হত্যার বিষয়টি ‘অস্বীকার’ করেন এবং অভিযোগকে ‘ফাঁসানো’ দাবি করেন।

এর আগে, গত ৮ মার্চ দুই অভিযুক্তকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বনগাঁ এলাকায় আত্মগোপন করেছিল।

এনএইচ