এসময় রুমিন ফারহানা বলেন, ‘মামলা বাণিজ্য সারা দেশে ছড়িয়ে গেছে। একেকটা মামলায় শত শত আসামি। মিথ্যাভাবে টাকা নিয়ে হয় কারও নাম দেয়, আবার সেই নাম কাটানোর জন্য টাকা নেয়। আমি বারবার বলেছিলাম এই মামলা বাণিজ্য ধ্বংস নিয়ে আসবে। থানার ভাইদের অনুরোধ করবো, মামলা যখন আসে দয়া করে যাচাই-বাছাই করে মামলা নেবেন।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘আরেকটা শুরু হয়েছে শোন অ্যারেস্ট। জামিনে হয়ে যায়, বের হওয়ার সময় জেলগেটে বলে আরেকটা মামলা আছে। এগুলোর পরিণতি ভালো হবে না। কোনো একটা জায়গায় তো আমাদের থামতে হবে।’
প্রতিশোধের রাজনীতি বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি পাঁচ বছর ক্ষমতায়, আমি শোধ নিলাম। আবার নতুন যারা আসবে তারা আবার আমাদের ওপর শোধ নেবে। আর কত শোধ নেয়ার খেলা খেলব? অপরাধীদের নিশ্চয়ই শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু নিরপরাধ কাউকে যেন সাজা দেয়া না হয়।’




