চট্টগ্রামে প্রাইভেট কারের ধাক্কায় রিকশা উল্টে দু’জন নিহত

চট্টগ্রাম
প্রাইভেট কারের ধাক্কায় নিহত দুই ব্যক্তি
এখন জনপদে
0

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার বিওসি মোড় এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

আজ (বুধবার, ২৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দোহাজারী পৌরসভার বাসিন্দা রনজিত ধর ও বাবুল দে।

হাইওয়ে পুলিশ জানায়, একটি ব্যাটারিচালিত রিকশা মহাসড়কের পাশে দাঁড়িয়ে যাত্রী তুলছিল। এসময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেট কার রিকশাটিকে ধাক্কা দিলে সেটি যাত্রীসহ কয়েক মিটার দূরে ছিটকে পড়ে। এতে রিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা রনজিত ধর ও বাবুল দেকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও রিকশাটি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এএইচ