আজ (শুক্রবার, ২৭ মার্চ) সকাল থেকেই পর্যাপ্ত জ্বালানি তেল না থাকায় বন্ধ রাখা হয়েছে নগরীর বেশ কয়েকটি ফিলিং স্টেশন।
জ্বালানি তেলের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা থাকার পরও তেল পাওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন গ্রাহকরা। রাজশাহী নগরীর কুমারপাড়ায় গুল গফুর, ভদ্রায় বাবুল ফিলিং স্টেশনসহ সবগুলোর চিত্র একই রকম। ফিলিং স্টেশন বন্ধ রেখে ঝুলিয়ে রাখা হয়েছে ডিজেল নেই, অকটেন নেই, পেট্রোল নেই লেখা কাগজ।
আরও পড়ুন:
এতে মোটরসাইকেল বা গাড়ির তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন গ্রাহকরা। তাদের দাবি তেল সরবরাহ ঠিক থাকলেও সিন্ডিকেট করে তেল দেয়া বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরি করছেন পাম্প কর্তৃপক্ষ। তারা এ সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারকে আইনগত ব্যবস্থা দেয়ার আহ্বান জানান।
তবে নগরীর বাবুল ফিলিং স্টেশনের ম্যানেজার অভিমান্য কুমার সরকার জানান, তারা আগে যে পরিমাণ জ্বালানি তেল বিক্রি করতেন এখনও তেমনি করছেন, তেল সংকটের কোনো ঘটনা নেই।
তবে অনেকেই গুজবে বাড়তি তেল মজুত করার কারণেই এমনটা হতে পারে বলেও জানান কর্তৃপক্ষ।





