কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

নিহতের স্বজনদের আহাজারি
এখন জনপদে
0

কুষ্টিয়ার দৌলতপুরে পানির মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজমল হোসেন (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আজমল হোসেন উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের ফারাকপুর গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে এবং তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, আজ বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির গোসলখানায় পানির মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় আজমল। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন:

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, বিষয়টি অবগত হয়েছি। অভিযোগ না থাকায় পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এসএস