ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে চরমোনাই মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এরইমধ্যে লঞ্চটি শনাক্ত করা হয়েছে।
তবে জোয়ার এসে পরায় উদ্ধার কাজে কিছুটা সমস্যা হচ্ছে বলেও জানান তারা। খুব শিগগিরই উদ্ধারের সম্ভাবনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন:
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে তারা দ্রুত সেখানে পৌঁছে কাজ শুরু করে।
এদিকে বরিশালের পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, লঞ্চটি নোঙর করা ছিলো। ভাটার টানে পেছনের অংশ হেলে যায়। এ পর্যায়ে লঞ্চটি পানির নিচে তলিয়ে যায়।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে তিনি জানান, লঞ্চটিতে কোনো যাত্রী ছিলো না। এ কারণে হতাহত নেই বলে ধারনা করছেন তিনি।
দ্রুত লঞ্চটি উদ্ধার করা সম্ভব হবে বলেও জানান পুলিশ কমিশনার।





