অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি, মানিকগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
এখন জনপদে
0

মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক ও কাফাটিয়া বাজারে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল ও পেট্রোল বিক্রির অভিযোগে দুই তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। দুই প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বালিরটেক বাজারের দেবনাথ ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ৫০ হাজার টাকা এবং কাফাটিয়া বাজারের আলী এন্টারপ্রাইজকে একই ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন:

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ‘সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’

এফএস