রাজশাহীতে বাড়ছে জ্বালানি তেলের সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

রাজশাহী
ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন
এখন জনপদে
0

রাজশাহীতে ক্রমশ বাড়ছে জ্বালানি তেলের তীব্র সংকট। এরইমধ্যে বন্ধ আছে বেশিরভাগ ফিলিং স্টেশন। তবে যে কয়টিতে তেল আছে সেখানে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। আজ (শনিবার, ৪ এপ্রিল) সকালে নগরীর শিরোইল স্টেশন রোডের পাশে শুভ পেট্রোলিয়াম ফিলিং স্টেশনে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি।

অনেকেই মধ্য রাত থেকেই অপেক্ষা করছেন তেলের জন্য। মোটরসাইকেল, প্রাইভেট কারসহ অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি এক কিলোমিটার এলাকা জুড়ে। পাশাপাশি হঠাৎ করেই এলপিজি গ্যাসের দাম বাড়ায় দিশেহারা ভোক্তারা। বাড়তি দাম কমাতে ও কৃত্রিম সংকট মোকাবেলায় চান প্রশাসনের নজরদারি।

আরও পড়ুন:

বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না হয় সেজন্য পুলিশ ও ডিবি সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। তেল দেওয়ার আগে গ্রাহকদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির লাইসেন্স দেখা হচ্ছে।

গ্রাহকরা অভিযোগ করে জানান, অনেকের গাড়িতে তেল থাকার পরও আবার তেল নিতে আসছে। ফলে যাদের আসলেই তেল প্রয়োজন তারা পাচ্ছে না। যার ফলে এমন ভোগান্তি তৈরি হচ্ছে। প্রশাসনের নজরদারি ও হস্তক্ষেপে যাতে এই সংকট নিরসন করা হয় সেটারও আহবান করেন তারা।

ইএ