বগুড়ায় গেলো রোববার থেকে হামের উপসর্গ নিয়ে আসা রোগী ভর্তি শুরু হয়। এ হাসপাতালের বিশেষ আইসোলেশন ওয়ার্ডে এখন পর্যন্ত হামের উপসর্গে চিকিৎসা নিয়েছেন সব মিলিয়ে ৩৭ জন।
আরও পড়ুন:
এরমধ্যে ২৪ জন এখনো চিকিৎসাধীন। ১২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আর ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
এমন অবস্থায় হামের উপসর্গে আতঙ্কিত না হয়ে চিকিৎসা নেয়ার পরামর্শ চিকিৎসকদের। বগুড়া থেকে এখন পর্যন্ত ল্যাবে পাঠানো ৫৯ জনের হামের নমুনায় হাম শনাক্ত হয়েছে দুইজনের।





