বৈরি আবহাওয়ায় আধা ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ
পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
এখন জনপদে
0

ঝড়-বৃষ্টির কারণে আধা ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়েছে। আজ (বুধবার, ৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয় বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম।

এর আগে, রাত ১০টার দিকে হঠাৎ করে শুরু হওয়া প্রবল ঝড়, ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, আকস্মিক ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের ফলে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।

আরও পড়ুন:

ডিজিএম আব্দুস সালাম জানান, বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতির উন্নতি হওয়ায় আবারও স্বাভাবিকভাবে পারাপার শুরু হয়েছে।

বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় মিলিয়ে মোট ১০টি ফেরি চলাচল করছে।

এসএস