ওয়েস্ট ইন্ডিজ সিরিজের রেশ কাটতে না কাটতেই নতুন মিশনে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার উদ্দেশে মঙ্গলবার ঢাকা ছেড়েছে দলের প্রথম বহর।
এই বহরে রয়েছেন তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, তামিম, ইবাদত হোসেন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, নাঈম শেখ ও রবিন। সঙ্গে প্রধান কোচ ফিল সিমন্স, পারফরম্যান্স অ্যানালিস্ট বায়েজিদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, মুশফিকুর রহিম, মুমিনুল হক ও মেহেদী হাসান মিরাজ। বাকি সদস্যরা দেশ ছাড়বেন বুধবার।
আরও পড়ুন:
তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজে শুরুতেই লাল বলের চ্যালেঞ্জ। আগামী ১৫ নভেম্বর থেকে শুরু দুই ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৩ নভেম্বর।
টেস্ট শেষে ওয়ানডে লড়াই। ১ ডিসেম্বর ইস্ট লন্ডনে প্রথম ম্যাচ। ৪ ডিসেম্বর গেবেখা এবং ৭ ডিসেম্বর কেপটাউনে সিরিজের শেষ ওয়ানডে।
এরপর টি-টোয়েন্টির উত্তাপ। ১০ ডিসেম্বর কিম্বার্লি, ১২ ডিসেম্বর বেনোনি এবং ১৩ ডিসেম্বর সেঞ্চুরিয়নে শেষ ম্যাচ দিয়ে পর্দা নামবে সফরের।





