স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে নতুন বিতর্ক, তদন্ত চায় না ক্রিকেট অস্ট্রেলিয়া

পেসার মিচেল স্টার্ক
এখন মাঠে
0

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় ড্রেসিংরুমের সবাই বিষয়টি জানতেন—উসমান খাজার এমন বিস্ফোরক দাবি প্রত্যাখ্যান করেছেন পেসার মিচেল স্টার্ক।

আত্মজীবনীতে উসমান খাজা দাবি করেছেন, কুখ্যাত ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারির বিষয়টি সবাই জানতেন। খাজার বক্তব্যকে শতভাগ সঠিক বলে সমর্থন করেছেন ডেভিড ওয়ার্নার। তবে এমন দাবির সঙ্গে একমত নন স্টার্ক। তার দাবি, মাঠে বলের সঙ্গে কী করা হচ্ছিল, সে বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না। ২০২১ সালে দেয়া বক্তব্যেই অটল আছেন তিনি।

এদিকে নতুন করে তদন্তের সম্ভাবনা নাকচ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সংস্থাটির প্রধান নির্বাহী টড গ্রিনবার্গের মতে, আট বছর আগের ঘটনা নিয়ে তদন্ত পুনরায় খোলার কোনো যৌক্তিকতা নেই। যদিও এমন মন্তব্যের বিরোধিতা করেছেন সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার সমর্থকদের সত্য জানার প্রয়োজনে পুনরায় তদন্তের দাবি জানিয়েছেন তিনি।


এএম